যাত্রীরা বাসে ওঠা ও নামার সময় OnePass কার্ড বা মোবাইল অ্যাপ ট্যাপ করলে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ভাড়া কেটে নেয়। এর ফলে বাসের প্রতিদিনের ট্রিপ সংখ্যা, মোট যাত্রী ও মোট আদায় বাস মালিক ঘরে বসে জানতে পারেন।
প্রতিটি বাসে GPS সংযুক্ত থাকায় বাস মালিক ও BRTA বাসের অবস্থান রিয়েল-টাইমে দেখতে পারে। ফলে রুট পারফর্ম্যান্স, যানজট বিশ্লেষণ ও ট্র্যাকিং সহজ ও কার্যকরভাবে নিয়ন্ত্রন করা সম্ভব হয়।
পরিবহনের রোড পারমিট, জরিমানা, ট্যাক্স ও আয় সংক্রান্ত সকল তথ্য সরকারী সংস্থাগুলো এক ক্লিকে জানতে পারবেন। ফলে অর্থনৈতিক প্রবাহ বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও নীতিনির্ধারণ অত্যান্ত সহজ হবে।
যাত্রীরা OnePass Wallet-এ bKash, Nagad ও ২০টিরও অধিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সহজেই টাকা লোড করতে পারবেন। এছাড়াও এটি মোবাইল অ্যাপ, NFC কার্ড, QR কোড ও স্মার্টওয়াচ এর মাধ্যমে ব্যবহারযোগ্য।
যাত্রীরা বাসে উঠার সময়: OnePass কার্ডটি বাসের দরজায় স্থাপিত ভ্যালিডেটর মেশিনে ট্যাপ করলে স্ক্রিনে যাত্রীর নাম ও বর্তমান ব্যালেন্স দেখা যাবে। বাস থেকে নামার সময় একইভাবে ভ্যালিডেটরে কার্ডটি ট্যাপ করলে ফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে যাত্রার দুরত্ব ও ভাড়া হিসাব করে কেটে নিবে এবং স্ক্রিনে যাত্রীর আপডেটেড ব্যালেন্স দেখাবে। তবে যাত্রী যদি বাস থেকে নামার সময় কার্ডটি ট্যাপ না করেন, সেক্ষেত্রে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে বাসের সর্বশেষ গন্তব্যের সম্পূর্ণ ভাড়া কেটে নিবে। OnePass ওয়ালেট-এ যাত্রীরা যে কোনো সময় বিকাশ, নগদসহ ২০টিরও বেশি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সহজেই টাকা লোড করতে পারবেন। যে কোন ব্যাক্তি OnePass এর ওয়েবসাইট অথবা বাস ষ্ট্যান্ড থেকে মাত্র ১০০ টাকায় NFC কার্ড এবং একদম ফ্রিতে OnePass মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
আমাদের সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন এবং বিভিন্ন প্রশ্নত্তর নিয়ে এই বিভিাগটি
আপনাদের সেবায়, আমাদের দক্ষ টিমের মধ্যে আছে দক্ষ ডেভেলপার, ডিজাইনার, এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা, যারা প্রতিটি প্রজেক্টে উচ্চমান নিশ্চিত করে কাজ করছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে আমরা আপনার জন্য মানসম্মত সেবা প্রদান করছি।
দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে শাহতাঁজ সফট লিমিটেড তথ্যপ্রযুক্তির মাধ্যমে ব্যবসা, প্রতিরক্ষা ও স্বাস্থ্যখাতে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিমান বাহিনির রিক্রুটমেন্ট প্রজেক্ট, ই-নোট ও কেনিটন ম্যনেজমেন্ট সিস্টেম সফলভাবে বাস্তবায়ন করেছে। করোনা মহামারিতে বিমান বাহিনির ১৬টি চার্টার্ড ফ্লাইটের টিকিটিং ব্যবস্থাপনা পরিচালনা করে। আন্তর্জাতিকভাবে, শাহতাঁজ সফট আমেরিকার ডাক্তারদের তথ্য তালিকা তৈরিতেও ভূমিকা রেখেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিডিচ্যাট নামক একটি কমিউনিকেশন ও মানিট্রান্সফার ভিত্তিক রেমিটেন্স সফটওয়্যার নিয়ে কাজ করছে, যা বিশ্বব্যাপী প্রবাসীদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে।
Stay updated with the latest features and news. Enter your details below: