স্মার্ট ভাড়া আদায় ও ব্যবস্থাপনা সফটওয়্যারটি কিভাবে কাজ করে
ওয়ান পাস ব্যবহারের নিয়ম || How to use OnePass
যাত্রীরা বাসে উঠার সময়: OnePass কার্ডটি বাসের দরজায় স্থাপিত ভ্যালিডেটর মেশিনে ট্যাপ করলে স্ক্রিনে যাত্রীর নাম ও বর্তমান ব্যালেন্স দেখা যাবে। বাস থেকে নামার সময় একইভাবে ভ্যালিডেটরে কার্ডটি ট্যাপ করলে ফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে যাত্রার দুরত্ব ও ভাড়া হিসাব করে কেটে নিবে এবং স্ক্রিনে যাত্রীর আপডেটেড ব্যালেন্স দেখাবে। তবে যাত্রী যদি বাস থেকে নামার সময় কার্ডটি ট্যাপ না করেন, সেক্ষেত্রে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে বাসের সর্বশেষ গন্তব্যের সম্পূর্ণ ভাড়া কেটে নিবে। OnePass ওয়ালেট-এ যাত্রীরা যে কোনো সময় বিকাশ, নগদসহ ২০টিরও বেশি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সহজেই টাকা লোড করতে পারবেন। যে কোন ব্যাক্তি OnePass এর ওয়েবসাইট অথবা বাস ষ্ট্যান্ড থেকে মাত্র ১০০ টাকায় NFC কার্ড এবং একদম ফ্রিতে OnePass মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
Get Started in Minutes
A beginner-friendly walkthrough to hit the
ground running